Header Ads Widget

HSC Exam 2026 - এইচ.এস.সি পরীক্ষা- ২০২৬ (বাংলা সাজেশান)

বাংলা টিচিং হোম

এইচ.এস.সি পরীক্ষা- ২০২৬
সম্ভাব্য সাজেশন
বিষয়: বাংলা দ্বিতীয় পত্র

মো: অনোয়ার হোসেন
প্রভাষক (বাংলা)
চন্দননগর কলেজ, নিয়ামতপুর নওগাঁ
০১৭৩৭-৭১৮০২০
১। ক. উচ্চারণ থেকে দুইটি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে:
i. উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
ii. আদ্য/মধ্য/ অন্ত্য 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
iii. 'এ' ধ্বনির সংবৃত/ বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
iv. 'ম/ব/য' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
অথবা
খ. প্রদত্ত ৮ টি শব্দের মধ্যে ৫ টি শব্দের উচ্চারণ লিখতে হবে।
২। ক. বানান থেকে দুইটি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে:
i. বাংলা একাডেমি প্রণীত অতৎসম শব্দের বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
ii. বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
iii. ণত্ব বিধান/ ষত্ব-বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
অথবা
খ. ৮ টি অশুদ্ধ শব্দের মধ্যে ৫ টি শব্দ শুদ্ধ করে লিখতে হবে।
৩। ব্যাকরণিক শব্দশ্রেণি থেকে দুইটি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে:
i. ব্যাকরণিক শব্দ শ্রেণি কাকে বলে? ব্যাকরণিক শব্দ শ্রেণি কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখ।
ii. যোজক কাকে বলে? যোজকের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
iii. আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
iv. বিশেষণ/ সর্বনাম/ ক্রিয়া পদের শ্রেণিবিভাগ উদাহরণসহ লিখ।
সেরা কার্টুন কালেকশন!
সবগুলো দেখুন ফ্রিতে
Watch Now
অথবা
খ. আটটি বাক্য থেকে পাঁচটি বাক্যের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করতে হবে।
৪। উপসর্গ, প্রত্যয় ও সমাস থেকে দুইটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে:
ক. "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে" উদাহরণসহ বিশ্লেষণ করো।
খ. উপসর্গ কাকে বলে? উপসর্গের শ্রেণিবিভাগ আলোচনা করো।
গ. আ, সু, বি, নি, প্র উপসর্গ দ্বারা একটি করে শব্দ তৈরি করো এবং বাক্যে প্রয়োগ দেখাও।
অথবা
খ. আটটি শব্দ থেকে যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করতে হবে।
অথবা
গ. প্রত্যয়ের নামসহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো।
৫। বাক্যতত্ত্ব থেকে দুইটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে:
i. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্য গঠনে কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ আলোচনা করো।
ii. অর্থানুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখ।
অথবা
খ. নির্দেশানুসারে আটটি বাক্যের মধ্যে পাঁচটি বাক্যের রূপান্তর করতে হবে।
৬। অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ থেকে দুইটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে:
ক. আটটি বাক্য থেকে পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে হবে।
অথবা, খ. একটি অনুচ্ছেদ থেকে ভুল শব্দ খুঁজে বের করে শুদ্ধ করে লিখতে হবে।
৭। পারিভাষিক শব্দ অথবা বাংলায় অনুবাদ করতে হবে:
ক. ১৫ টি শব্দ থেকে ১০ টি শব্দের পারিভাষিক শব্দ লিখতে হবে।
অথবা, খ. একটি অনুচ্ছেদের বাংলায় অনুবাদ করতে হবে।
৮। দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা / ভাষণ অথবা প্রতিবেদন:
* দিনলিপি: শিক্ষাসফর, বসন্তবরণ, বইমেলা, নবীনবরণ, বিজয় দিবস, পহেলা বৈশাখ, পদ্মাসেতু, মেট্রোরেল, কলেজের প্রথম দিন বা কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে একটি দিনলিপি লিখ।
* অভিজ্ঞতা বর্ণনা: শীতকালীন ছুটি, কলেজের প্রথম দিন, ঐতিহাসিক স্থান ভ্রমণ, নবীন বরণ, বিজ্ঞানমেলা, একুশে প্রভাতফেরি।
* ভাষণ: 'গণতন্ত্র ও মানবাধিকার', 'সম্প্রদায়গত সম্প্রীতি', 'বিজয় দিবস', 'মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি', 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস', 'সড়ক দুর্ঘটনা', 'দুর্নীতি প্রতিরোধ', 'নারী সমাজের ভূমিকা', 'সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন'।
* প্রতিবেদন: বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, খাদ্যদ্রব্যে ভেজাল, ডেঙ্গুজ্বরের প্রকোপ, যুব সমাজের নৈতিক অবক্ষয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি।
৯। বৈদ্যুতিন চিঠি অথবা ক্ষুদেবার্তা / পত্রলিখন অথবা আবেদনপত্র:
* বৈদ্যুতিন চিঠি (E-mail): মোবাইল/ইন্টারনেট/ফেসবুকের সুফল-কুফল, মাদকাসক্তির কুফল, বই পড়ার গুরুত্ব, জন্মদিন/নববর্ষ/স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, কক্সবাজার ভ্রমণের অনুভূতি, রক্তদান সংক্রান্ত।
* ক্ষুদেবার্তা (SMS): মা দিবস, জন্মদিন, নববর্ষ, বোনের বিয়ে, বৃক্ষরোপণ সপ্তাহ, পরীক্ষার ফলাফল, ঈদ বা শিক্ষা সফরের অভিজ্ঞতা।
* পত্রলিখন: মাদকাসক্তির কুফল, সম্প্রতি পড়া বই সম্পর্কে মতামত, নববর্ষ উদযাপনের বর্ণনা, নজরুল জয়ন্তী বা অধ্যক্ষের বিদায় অনুষ্ঠানের নিমন্ত্রণ/মানপত্র।
* আবেদনপত্র: এডিস মশা নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিয়োগ বিজ্ঞপ্তি (ব্যাংক/কোম্পানি/কলেজ), বিদ্যুৎ বিভ্রাট বা রাস্তাঘাট সংস্কারের জন্য আবেদন।
১০। সারাংশ/সারমর্ম অথবা ভাবসম্প্রসারণ:
সারাংশ ও সারমর্মের গুরুত্বপূর্ণ অংশ: ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, বসুমতি কেন তুমি, মরিতে চাহিনা আমি, দৈন্য যদি আসে আসুক, বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বিপদে মোরা রক্ষা করো, এসেছে নতুন শিশু, জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা, চরিত্র ছাড়া মানুষের গৌরব করার কিছুই নাই ইত্যাদি।
ভাবসম্প্রসারণ:
i. জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব।
ii. পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই।
iii. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
iv. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
v. দুর্নীতি সকল উন্নতির অন্তরায়।
vi. স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
vii. অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
১১। সংলাপ অথবা খুদে গল্প:
সংলাপ: নিরাপদ সড়ক চাই, গণতন্ত্রের উত্তরণ, সড়ক দুর্ঘটনা সচেতনতা, বৈশ্বিক উষ্ণতা, জুলাই অভ্যুত্থান, বৃক্ষরোপণ ইত্যাদি।
খুদে গল্প: সাম্প্রদায়িক সম্প্রীতি, রক্তঝরা ফাগুন, লোভের পরিণাম, মানুষ মানুষের জন্য।
১২। প্রবন্ধ রচনা (৫টি থাকবে, ১টি লিখতে হবে):
ক. মানব কল্যাণে বিজ্ঞান / চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান
খ. স্বদেশ প্রেম
গ. জুলাই বিপ্লব ২০২৪
ঘ. ইন্টারনেট ও আজকের বিশ্ব
ঙ. দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার
চ. মাদকাসক্তি ও তরুণ সমাজ / মাদকাসক্তির কারণ ও প্রতিকার
ছ. বাংলাদেশের পোশাক শিল্প: সমস্যা ও সম্ভাবনা
জ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার
ঝ. দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা
ঞ. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা

Post a Comment

0 Comments